Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে ইয়াবা ও গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

YABA_AREST_220150530131131সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাজা সহ ৪ জনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গতকাল সিরাজদিখান থানাধীন এলাকায় সন্ধায় পৃথক অভিযান চালিয় তাদের আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলেন, ১। কয়রাখোলা গ্রামের মৃত আলমাছ এর ছেলে মোঃ ইব্রাহিম (৪২), ২। ছোট পাউল দিয়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মোঃ এলাহি গাজী (৪০),৩। দক্ষিন খাসনগর গ্রামের মৃত মোঃ আনসুর আলীর ছেলে মোঃ আলম মুন্সী (৫৫), ৪। দক্ষিন রাজানগর গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে মোঃ সুমন হোসেন শেখ (২৭)। পুলিশ জানায়, গতকাল সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হই। তাদের একজনের কাছে ৫৫ গ্রাম গাজা ও বাকী তিন জনের কাছ থেকে ৫৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিরাজদিখান থানার এএসআই বাবুল জানান, তাদের কাছ থেকে মোট ৫৪ পিছ ইয়াবা ৫৫ গ্রাম গাজা পাওয়া গেছে। আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনের মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.