গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের তাজপুর এলাকায় বুধবার ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক চাপায় আশিক (৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় তার পিতা মোকছেদ আলী গুরুতর আহত হয়। নিহত আশিক গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। আহত মোকছেদ আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জের বালুয়া বাজারে সেলুনে আশিকের চুল কেটে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরতেছিল মোকছেদ আলী। পথে ওই এলাকায় রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে আশিক মারা যায়।