Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাদারীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

mpur

মাদারীপুরের মস্তফাপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

মাদারীপুর মডেল থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খান ৩৫০ ভোটে নৌকা প্রতীকের প্রার্থী কুদ্দুস মল্লিকের কাছে পরাজিত হন। পরবর্তীতে সোহরাব খান আওয়ামী লীগ প্রার্থী কুদ্দুস মল্লিকের বিরুদ্ধে জাল ভোট দিয়ে জয়ী হওয়ার অভিযোগ এনে নির্বাচনের দিন বিকেল থেকেই কোন্দলে জড়িয়ে পড়েন। সেই কোন্দলের জের ধরেই শুক্রবার দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর মডেল থানা পুলিশের ওসি জিয়াউল মোর্শেদ বলেন, দুই পক্ষের বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২) এবং সাইফুল ইসলাম (৩১) গুলিবিদ্ধ হলে তাদেরকে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনের নাম পরিচয় জানা যায়নি।

ওসি আরো বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.