Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩

japanআন্তর্জাতিক ডেস্ক: জাপানে আবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে তিনজন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১টা ২৫ মিনিটে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।
বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে ভূমিকম্পে নয়জন নিহত হওয়ার রেশ না কাটতেই আবার একই ঘটনা ঘটল। এ ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পে একটি গ্রামের বাঁধ ধ্বংস হয়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে ৫০ মিনিট পরই তা তুলে নেয়া হয়।
এই ভূমিকম্প বৃহস্পতিবার রাতেরটির চেয়ে বড় বলে জানিয়েছেন বিবিসির টোকিও সংবাদদাতা রুপার্ট উইংফিল্ড হায়েস।
এ ভূমিকম্পে উপকূলবর্তী শহরের একটি হল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। অনিরাপদ হওয়ায় একটি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেয়া হয়েছে।
জাপানে ভূমিকম্প নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে দেশটি যথাযথ ভবন নির্মাণ নীতি মেনে চলায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়।

Leave A Reply

Your email address will not be published.