Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

03হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া খায়েরের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে সিপি রোডস্থ হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলাআওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুর রেজা শাহিন, সাংগঠনিক সম্পাদক সোহরাব মল্লিক, পৌর আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ডাবøু, সাধারন সম্পাদক হারুন উর রশীদ হারুন সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আলোচনা শেষে ঐতিহাসিক মুজিবনগর সরকারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.