Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

rangpurনিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের তারাগঞ্জের ব্রিজের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরো দুইজন মারা গেছেন। তারা হলেন- তাহমিদ (৫) এবং মাহমুদ মামুন(২৪)। গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুসহ ৬৩ জন চিকিৎসাধীন রয়েছে। আর এ নিয়ে তারাগঞ্জের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ জানান, এখনো অনেক রোগী শঙ্কা মুক্ত নয়। তবে চিকিৎসকরা তাদের সুস্থ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো জানান, বাস দুর্ঘটনায় শুক্রবার পর্যন্ত মোট ১৬ জন মারা গেছে।আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. জামাল উদ্দিন মিন্টু জানান, বুধবার (২০ এপ্রিল) দুই বাসের মধ্যে সংঘর্ষের পর অজ্ঞান অবস্থায় তাহমিদ ও মাহমুদ ভর্তি হয় হাসপাতালের আইসিইউতে। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পরে মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানান, বাস দুর্ঘটনার পর বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। নিউরো সার্জারি ও আইসিইতে ২৩ জন, সাধারণ সার্জারি ২০ এবং অর্থপেডিক্স বিভাগে ২০ জন রয়েছে। এদের মধ্যে ৮ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল রংপুরের তারাগঞ্জের রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী বরাতি ব্রিজের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৮ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন মারা যায়। এরপর বৃহস্পতিবার একজন ও শুক্রবার আরো দুজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

Leave A Reply

Your email address will not be published.