Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাত্র ১ টাকায় ডেলের ল্যাপটপ!

dellপ্রযুক্তি ডেস্ক: ভারতে মাত্র এক টাকায় বিক্রি হচ্ছে ল্যাপটপ। ‘ব্যাক ইন স্কুল’ ক্যাম্পেইনের আওতায় ডেল দিচ্ছে এই ল্যাপটপ। তবে এর জন্য শর্ত প্রযোজ্য!
ডেলের নির্দিষ্ট মডেলের কয়েকটি ল্যাপটপ প্রাথমিকভাবে এক টাকা দিয়ে কিনে পরে সুদবিহীন কিস্তিতে বাকি দাম শোধ করা যাবে। ভারতে ডেল কোম্পানির বাণিজ্যিক পরিচালক রিতু গুপ্তা বলেন, গ্রাহকেরা প্রথমে ১ টাকা দিয়ে ল্যাপটপটি কিনতে পারবেন। পরবর্তীতে বাকি টাকা মাসিক কিস্তিতে শোধ করতে পারবেন। তিনি বলেন, কম্পিউটার ব্যবহারকারীদের আমরা উৎসাহিত করতে চাই, যাতে তারা একসঙ্গে সব টাকা না জমিয়েও ব্যক্তিগত কম্পিউটারের মালিক হতে পারেন।
অবশ্য স্কুল পড়ূয়া ছাড়াও যে কেউ এ অফারের আওতায় ল্যাপটপ কিনতে পারবেন। ডেস্কটপ ছাড়াও ডেল ইন্সপায়রন এবং অল-ইন-ওয়ান সিরিজের ল্যাপটপ এ অফারের আওতায় কেনা যাবে। অফার ২২ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত চলবে।

Leave A Reply

Your email address will not be published.