Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সম্মামনা

Lakshmipur Pic (2)রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সম্মামনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাস হলরুমে অধ্যক্ষ প্রকৌশলী আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ল²ীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, ইলেকট্রিক বিভাগের প্রধান শাকিল আহমেদ চৌধুরী, কম্পিউটার বিভাগের প্রধান সুব্রত সাহা ও আর্কিটেকচার বিভাগের প্রধান জহিরুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, বড় হওয়ার আগে বড় হওয়া যাবে না। পড়ালেখা করে সুন্দর হতে হবে। তাহলে সোনার মানুষ হিসেবে তোমরা জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবে। সুন্দর মানুষ হতে হলে নিজেকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। সুশিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি। অনুষ্ঠান শেষে ৩৮জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.