Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চার থানা ঘুরে মামলা! আশুলিয়ায় অপহৃত যুবক ময়মনসিংহে উদ্ধার, আটক ২

অপহৃতখাইরুল সিকদার, আশুলিয়া: আশুলিয়া থেকে ২৫ এপ্রিল অপহৃত হওয়া হৃদয় (১৬) কে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গৌরিপুর থানার বুকাই নগরের একটি নির্জন স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারীদের ২ অপহরণকারীকে আটক করা হয়।
অপহৃত হৃদয়ের মা হালিমা বেগম জানান, ২৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানাধীন পঞ্চবটি এলাকায় তার ছেলে হৃদয় একটি ভবনে রাজ মিস্ত্রির হেলপার হিসেবে কাজ শেষে সাড়ে ৭টায় আশুলিয়ার কাঠগড়া তালাবাজার এলাকার বাসায় ফেরার পথে অপহৃত হয়। অপহরণকারীরা মোবাইলে তার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই দিন হৃদয়ের মা সকালে আশুলিয়া থানায় ডিউটি অফিসারকে জানালে তিনি মিরপুর থানায় জিডি করতে বলে। মিরপুর থানায় গেলে তাকে তুরাগ থানায় যেতে বলে। তুরাগে গেলে ডিউটি অফিসার রমনা থানায় অথবা রামপুরা থানায় যাওয়ার কথা বলে। বিষয়টি সোমবার সন্ধ্যায় আশুলিয়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে কয়েকজন মিডিয়া প্রতিনিধিকে জানালে তারা আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরকে অবহিত করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ২৬ এপ্রিল আশুলিয়া থানায় একটি জিডি হয় এবং থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয় । জিডির তদন্তকারি কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম মোল্লা অপহরণকারীদের মোবাইলের সুত্র ধরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে, এর পর বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গৌরিপুর থানার বুকাইনগর এলাকার একটি নির্জন স্থান থেকে হৃদয়কে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরেণের সাথে জরিত রাজন(২৫) ও রিপন(২৯) কে আটক করা হয়।
জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সর্বোচ্চ মানব সেবার কথা চিন্তা করেই অপহৃত হৃদয়কে উদ্ধার ও অপহরণকারীদের আটক করতে সক্ষম হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.