Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সন্তানের বাবা হয়ায় সুখের ছোঁয়াই পেলেন দেবাশীষ বিশ্বাস

image_426_93800
বিনোদন প্রতিবেদক:
প্রথম সন্তানের পিতা হবার দিনটি সকলের কাছেই স্মরণীয়। আর এই অনুভূতি যেন কথায় প্রকাশ করার মতো নয়। আর সেই সুখের ছোঁয়াই পেলেন এই পরিচালক। পুত্রসন্তানের পিতা হলেন উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস গত শুক্রবার সকাল ৯-১৫ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে ডা. নূরজাহান বেগমের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রক্রিয়ায় পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী অরুণা বিশ্বাস। বর্তমানে মা-ছেলে দুজনই সু¯’ আছেন। বাবার নামের সঙ্গে মিল রেখে তাদের প্রথম সন্তনের নাম রাখা হয়েছে দেবজিৎ বিশ্বাস। জন্মের সময় নবজাতকের ওজন হয়েছিল ৩.১ কেজি। বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেবাশীষ বলেন, ‘এ অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশের মতো নয়। আজ আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে। আমাদের সনাতন ধর্মমতে, প্রতিটি মানুষের পুনর্জন্ম হয়। আমি এ কথাটি কখনোই ততটা গভীরভাবে বিশ্লেষণ করে দেখিনি। কিন্তু ছেলেকে দেখে মনে হচ্ছে, আমার বাবা (প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দিলীপ বিশ্বাস) যেন পুনরায় আমাদের মাঝে ফিরে এসেছেন।’ উল্লেখ্য, ২০১২ সালে দেবাশীস বিশ্বাস ও অরুণা বিশ্বাস বিবাহবন্ধনে আবদ্ধ হন।


Leave A Reply

Your email address will not be published.