Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আরব আমিরাতে রাস্তা থেকে বাঙ্গালীর লাশ উদ্ধার

lash
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে রাস্তার পাশে ৪১ বছর বয়সী এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, তাদের অপারেশন রুমে একটি ফোন কলের মাধ্যমে রাস্তায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর পান তারা। ওই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ফরেসনিক টিম, সিআইডি কর্মকর্তা এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ফরেনসিক ল্যাবরেটরিতে স্থানান্তরিত করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, জুয়া খেলাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ওই বাংলাদেশি শারজাহর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তিনি নিকটবর্তী একটি শ্রমিক আবাসিক কেন্দ্রে থাকতেন।

Leave A Reply

Your email address will not be published.