Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথা প্রেসক্লাব থেকে নুরুল ইসলামকে বহিস্কার

ফরিদপুর সালথা থেকে , আবু নাসের হুসাইন :nurul pic
ফরিদপুরের সালথায় দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা নুরুল ইসলামকে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিস্কার করা হয়েছে। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহানের সভাপতিত্বে আজ শুক্রবার বিকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সাংবাদিক নুরুল ইসলামের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন দপ্তরে চাঁদাবাজীসহ অপসাংবাদিকতার অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের প্রেক্ষিতে ১০ মে সালথা প্রেসক্লাবের এক জরুরী সভায় নুরুল ইসলামকে কেন প্রেসক্লাব থেকে বহিস্কার করা হবে না ? এর কারণ দর্শিয়ে নোটিশ করা হয়। ৩দিন পার হতে না হতেই উপজেলার রিটারনিং অফিসাররা গত ১১ মে নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি জিডি করেন। যাহার নাম্বার-৪০২। এছাড়াও নুরুল ইসলামের নিজ নামীয় এবং সালথা বার্তা ফেসবুক আইডিতে সালথা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করে একাধিক লেখা পোষ্ট করেছে। যাহা সম্পূর্ণ সাংগঠনিক কর্মকান্ডের বহির্ভূত। উক্ত অপরাধগুলো তুলে ধরে শুক্রবার বিকালে সালথা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যদের সম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক নুরুল ইসলামকে প্রেসক্লাবের কার্যনিবাহী পদ থেকে বহিস্কার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.