Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবে আইএসআইএস হামলায় নিহত ১৫

iraqআন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবে আইএসআইএস হামলায় ১৫ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। শুক্রবার (১৩ মে) রাতে বাগদাদের ৫০ মাইল উত্তরে আল ফুরাত ক্যাফেতে তিন বন্দুকধারী এ হামলা চালায়।
নিহতদের মধ্যে রিয়াল মাদ্রিদের ভক্ত, ক্যাফে কর্মী ও অন্যান্য ক্রেতাও রয়েছে। হামলার পরে ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে নেয়।
এদিকে, হামলায় নিহতদের সমবেদনা জানাতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা শনিবার হাতে কালো ব্যাজ ধারণ করবেন বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.