Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুম্বাইকে ৭ উইকেটে হারাল পাঞ্জাব

panjammumbai_33282স্পোর্টস ডেস্ক: প্রথমে মার্কাস স্টাইনিস ও সন্দ্বীপ শর্মার দুর্দান্ত বোলিং। পরে অধিনায়ক মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার ব্যাটিং। মুলত এই দুয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব। যদিও এবারের আইপিএল থেকে বিদায় এক রকম নিশ্চিত হয়ে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের বলা যায়। তবুও এই জয় কিছুটা হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপএল) শেষ চারে বিজয়ের দলকে আশা দেখাবে। আর এ জন্য তাদেরকে অনেক হিসাব-নিকাশের মধ্যে দিয়ে যেতে হবে। অন্যদিকে এই হারেও পরের রাউন্ডে এখনও বেশ সম্ভাবনা রয়েছে রোহিত শর্মার দলটির।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৩তম ম্যাচে শুক্রবার বিশাখাপত্তমে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২৪ রান করে মুম্বাই। জবাবে মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়ে ভর করে ১৮ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় পাঞ্জাব।
মুম্বাইয়ের দেয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পাঞ্জাবের প্রোটিয়ান ওপেনার হাশিম আমলা বিনা রানে ডানহাতি কিউই পেসার টিম সাউদির বলে আউট হন। এরপর দলের অধিনায়ক মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার ৮৮ বলে ১১৬ রানে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
ঋদ্ধিমান সাহা ৪০ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৫৬ রান করে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার মিশেল ম্যাকক্লেনাগানের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন। এরপর চার নম্বরে নেমে গ্লেন ম্যাক্সওয়েলও কোন রান না করেই সাজঘরের পথ ধরেন।
কিন্তু এক প্রান্তে আগলে ছিলেন মুরালি বিজয়। শেষ পর্যন্ত ৫২ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অন্য প্রান্তে গুরকেরাত সিং ৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস হেরে আগে ব্যাটে নেমে শুরু থেকে মার্কাস স্টাইনিস ও সন্দ্বীপ শর্মার বোলিং তোপে পড়ে মুম্বাই। ৬১ রানে পাঁচ উইকেট হারানোর পর কাইরন পোলার্ড ও ক্রুনাল পান্ডে ৪২ রানের জুটি গড়েন। ক্যারিবিয়ান অলরাউন্ডার পোলার্ড মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২০ বলে ৩ ছয় হাঁকিয়ে ২৭ রান করে তিনি।
এছাড়া নিশিত রানার ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে মুম্বাই ৯ উইকেটে ১২৪ রানে থামে। মার্কাস স্টাইনিস ৪ ওভার বল করে ১৫ রানে একাই ৪ উইকেট নিয়েছেন। এছাড়া সন্দ্বীপ শর্মার ৪ ওভারে ১১ রানে ২ উইকেট নেন।

Leave A Reply

Your email address will not be published.