Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৌদিতে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ-ভাইবার-ইমো বন্ধ

appsপ্রযুক্তি ডেস্ক: সৌদি আরবে ব্লক করে দেয়া হয়েছে ফেসবুক মেসেঞ্জারের ভয়েস ও ভিডিও কলিং ফিচার। শুধু ফেসবুক মেসেঞ্জার নয়, হোয়াটসঅ্যাপ, ইমো ও ভাইবারের ভয়েস ও ভিডিও কলিং ফিচারও কাজ করছে না দেশটিতে।
ব্লক করে দেয়া অ্যাপগুলো থেকে ভয়েস বা ভিডিও কল দেয়ার চেষ্টা করা হলে মোবাইলের স্ক্রিনে একটি পপ-আপ দেখাচ্ছে, যেখানে লেখা রয়েছে, ‘কলিং আন্যাভেইল্যাবল বিকজ ইয়োর ক্যারিয়ার অর কান্ট্রি ডাজ নট সাপোর্ট দ্য সার্ভিস’।
ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যা ফিচার ব্লক করা হলেপ, ইমো ও ভাইবারের ভয়েস ও ভিডিও কলিংও ট্যাঙ্গোর ভয়েস ও ভিডিও কলিং ফিচার ব্লক করা হয়নি। এই অ্যাপটি থেকে এখনো ভয়েস ও ভিডিও কল সেবা পাচ্ছেন দেশটির ব্যবহারকারীরা।
ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ও ভাইবারের ভয়েস ও ভিডিও কলিং ফিচার ব্লক করে দেয়া প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
তবে আরব নিউজের দাবী, স্থানীয় টেলিকম অপারেটরদের রাজস্ব বাঁচাতে এই উদ্যোগ নিয়েছে সৌদি প্রশাসন। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের কারণে অব্যাহতভাবে লোকসান গুণে যাচ্ছে টেলিকম অপারেটররা।

Leave A Reply

Your email address will not be published.