Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রেমিকা ৭১, প্রেমিক ২১! বিয়েতে আদালতের বাধা

mপ্রেমিকার বাস সুইজারল্যান্ডে, আর প্রেমিক থাকেন সুদূর তিউনিশিয়ায়। প্রেমিকার চুলে ধরেছে পাক, সারা শরীরের বলিরেখা জানান দিচ্ছে ৭১টি বসন্ত পেরিয়ে এসেছেন তিনি। আর প্রেমিক ২১ বছরের তরতাজা যুবক। বছর তিনেক আগে ফেসবুকে পরিচয় হয় দুই প্রজন্মের দুই জনের। ফেসবুকের বন্ধুত্ব কখন যে ভালোবাসার রূপ নিয়েছে তা তারাও বুঝতে পারেননি।
একদিন তারা দু’জনে মিলে সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। কিন্তু তাদের সেই পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সুইজারল্যান্ড আদালত। তবে আদালতের নিষেধাজ্ঞার জবাবে ঐ বৃদ্ধা জানিয়েছেন, তাদের দু’জনের পছন্দ এক। দু’জনেই র‌্যাপ মিউজিক এবং ঘুরতে যেতে পছন্দ করেন। আর সব থেকে বড় কথা হলো তারা কোনো সন্তান চান না এবং একে অপরকে অন্ধের মতো ভালোবাসেন। তাই তাদের বিয়েতে অনুমতি দেওয়া হোক। কিন্তু আদালত বিয়ের বিষয়টি নাকচ করে দিয়েছে।
আদালতের বক্তব্য, ঐ যুবক শুধু সুইজারল্যান্ডে প্রবেশের অনুমতির জন্যই বৃদ্ধাকে বিয়ে করতে চাইছেন। সূত্র: আনন্দবাজার।

Leave A Reply

Your email address will not be published.