Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পার্বতীপুরে সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

sucideপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মোনালিসা (৪) নামে এক শিশুকন্যাকে হত্যা করে মা লাইলা বেগম (২৫) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ মে) বিকেলে পার্বতীপুর উপজেলার ৮ নম্বর হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাশীকোপা গ্রামে এ ঘটনা ঘটে। লাইলা ওই গ্রামের লিখনের স্ত্রী এবং ৮ মাসের অন্তসত্ত্বা ছিলেন।
প্রতিবেশীরা জানায়, লাইলার স্বামী লিখনের দু’টি কিডনিই নষ্ট হয়ে বেশ কিছুদিন থেকে বিচানায়। লিখনের মা আমেনা বেগম নিজের একটি কিডনি ছেলেকে দেওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার সকালে লিখনকে নিয়ে বাবা মোতালেব হোসেন ও মা আমেনা বেগম রংপুর জেলার শ্যামপুরে এক পীর সাহেবের কাছে দোয়া নিতে যায়। এ সুযোগে লাইলা নিজ শোবার ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে ঘরের আঁড়ার (বর্গা) সঙ্গে প্রথমে রশিতে ঝুলিয়ে শিশুটিকে হত্যা করে। এরপর একই বর্গায় রশিতে ঝুলে নিজে আত্মহত্যা করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে। মরদেহ দু’টি ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পর যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Leave A Reply

Your email address will not be published.