Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় ইউপি নির্বাচন কাজী জাফরউল্লার ভরাডুবি, নৌকার নয়

ভাঙ্গা(ফরিদপুর ) প্রতিনিধি ঃ Untitled-13-2
২৮ মে শনিবার ৫ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাঙ্গার ১২টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। ১২টি ইউনিয়নের মধে ্যকাজী জাফরউল্লা সমর্থিত আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪ জন। ঘারুয়া ইউনিয়নের সফিউদ্দিন মোল্লা, চুমুরদী ইউনিয়নের শাখাওয়ার হোসেন জালাল মোল্লা, আজিমনগর ইউনিয়নের মোতালেব হোসেন ও কাউলীবেড়া ইউনিয়নের আবুল হাসনাত দুদু মিয়া। অপরদিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৭ জন নির্বাচিত হন-। তুজারপুর ইউনিয়নে পরিমল চন্দ্র দাস, হামিরদী ইউনিয়নের এডভোকেট রাসেল, আলগী ইউনিয়নের কাউছার ভুইয়া, নাসিরাবাদ ইউনিয়নের নুর আলম ছিদ্দিক লাবলু, কালামৃধা ইউনিয়নের লিটন মাতুব্ব লিটু এ ছাড়া চান্দ্রা থেকে ইউনিয়ন বি এন পি সভাপতি গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয় লাভ করেন।
এলাকার তথ্য নিয়ে জানা যায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ পরজায়ের পিছনে দায়ী নৌকার নমিনেশন বানিজ্য। যোগ্য প্রার্থীদের নৌকা না দিয়ে অযোগ্য ও সদ্য আওয়ামীলীগে যোগদানকারী এমন প্রার্থীদের নমিনেশন দেওয়া হয়েছে । যাহা তৃনমূল পর্যায়ে নেতাদের সমর্থন ছিল না। অন্যদিকে আওয়ামলীগ পরিবারের সদস্য হয়েও নিক্সন চৌধুরী সতন্ত্র এমপি তাই ভাঙ্গা যারা স্বতন্ত্র ভাবে বিজয়ী হয়েছেন তারা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী হওয়া স্বত্তেও দলীয় প্রতীক না পেয়ে নিক্সনের সমর্থন পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন এবং জয়ী হন। সাধারন ভোটারা জানান নৌকাকে ভালবাসী কিন্তু নৌকা নিয়ে কেউ ছিনিমিনি খেললে ভাঙ্গাবাসী এভাবেই জবাব দেয়। এ ছাড়া যারি বিজয়ী হয়েছে তারাও নৌকার লোক। তাই সাধারন ভোটার গন মনে করে এ ভরাডুবী কাজী জাফরউল্লার নৌকার নয়।

Leave A Reply

Your email address will not be published.