Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ক্ষমতায় আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নির্বাচিত ইউপি সদস্য

কুড়িগ্রাম বাংলাদেশেরপত্র

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য মৃত কেরামত আলীর ছেলে মো. ছফর আলী গত রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না নিল্লাহি ……রাজিউন)। তার বুকে ব্যাথা অনুভব হলে রোববার দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গত ৭ মে ইউপি নির্বাচনে ব্যাপক ভোট পেয়ে দ্বিতীয় বারেও মত নির্বাচিত হন। এর পুর্বে তিনি একজন চায়ের দোকানদার ছিলেন। মৃত্যু কালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। সোমবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে পারিবাড়িক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শিমুলবাড়ীর নব-নির্বাাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. এজাহার আলী, বর্তমান চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া সোহেল, উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়াও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.