Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে পাহাড়ী এলাকায় ভূমিধসের আশংকা

weather alert signal 2উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে আজ শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানায়, চট্টগ্রাম অঞ্চলে বিরাজমান লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বির্ধতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণাংশ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় তা চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহ সম্পর্কে অধিদপ্তর জানায়, ফরিদপুর, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, বগুড়া, সৈয়দপুর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা (১-৪) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Leave A Reply

Your email address will not be published.