Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সংখ্যালঘু নিরাপত্তায় অন্য দেশের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

inuতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য কোনো দেশ বা সরকারের সহায়তা চাওয়ার প্রয়োজন নেই। দেশে চলমান চক্রান্তের অংশ হিসেবে সাধারণ নাগরিক ছাড়াও সংখ্যালঘুদের গায়ে হাত দেয়া হচ্ছে। এটা সরকারকে বিব্রত করার জন্য করা হচ্ছে। তবে এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি।
দেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি দাবি করেন, সরকারের ‘শক্ত অবস্থানের কারণেই’ ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মচর্চার অধিকার নিশ্চিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সম্প্রতি বেশ কয়েকটি হামলার পর তাদের দুই নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ‘হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ’ চেয়েছেন বলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে খবর দিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র। সংবাদ সম্মেলনে সে বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক।
জবাব তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার সম্প্রীতি রক্ষা করছে। কোরবানির পাশাপাশি যেভাবে পূজা উদযাপন করছে। সরকার নিরাপত্তা দিতে পারছে বলেই তারা তাদের ধর্ম চর্চার সুযোগ পাচ্ছে। সুতরাং মনে করি না, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করতে বাইরের কোনো রাষ্ট্র নায়কের কাছে আর্জি করার প্রয়োজন আছে। আমরাই যথেষ্ট।’

Leave A Reply

Your email address will not be published.