Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বঙ্গবন্ধুকে হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী: রব

abdur robবঙ্গবন্ধুকে হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সভাপতি আ স ম আবদুর রব।জাসদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার আ স ম আবদুর রবের রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়জী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় ভুল রাজনীতি বঙ্গবন্ধুকে দলীয় আবর্তে বন্দী করে, উপনিবেশিক শাসনের বেড়াজালে আবদ্ধ করে-জনগণ থেকে ক্রমাগত বিচ্ছিন্ন করে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগই সরকার গঠন করে। ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর লাশ রেখে আওয়ামী লীগ নেতারাই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে। আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয় এবং সেই সরকারই দেশে প্রথম সামরিক শাসন জারি করে। এসব সত্য এবং ভুল রাজনীতি আওয়ামী লীগের স্বীকার না করাই হবে অতিমাত্রায় ভন্ডামী।
তিনি বলেন, সশস্ত্র যুদ্ধের পর ‘বিপ্লবী সরকার’ গঠন না করে শুধু আওয়ামী দলীয় সরকারের কারণে ৭১’ এ গড়ে উঠা জাতির লৌহ কঠিন ঐক্যকে ভেঙ্গে দেয়া হয়। রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে রক্ষী বাহিনীসহ বিভিন্ন বাহিনী দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করে রাজনৈতিক সংকটকে তীব্র করা হয়। রাজনীতি নিষিদ্ধকরণ, সংসদের মেয়াদ বৃদ্ধির মতো অগণতান্ত্রিক পদক্ষেপ ও একদলীয় বাকশাল গঠন করে বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশ সৃষ্টি করেছিল।
রব বলেন, রক্ত আর আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর পরই যখন বৃটিশ-পাকিস্তানী প্রচলিত রাষ্ট্রব্যবস্থা ও সমাজ ব্যবস্থাকে পূনর্বহাল করার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছিল, ঠিক তখনই স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধ-মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক মূলধারার রাজনৈতিক দর্শন নিয়ে নতুন রাজনৈতিক সংগঠনের ঐতিহাসিক প্রয়োজনীয়তা থেকেই জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করা হয়। জাসদ সম্পর্কে অহেতুক-অযৌক্তিক বক্তব্য না দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করার সংগ্রাম গড়ে তোলার জন্য বিবৃতিতে আহবান জানান জেএসডি সভাপতি।

Leave A Reply

Your email address will not be published.