Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

hilliহিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে র‌্যাব সদস্যরা এক অভিযানে ১১ হাজার ৫শ ১০ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে। সে উপজেলার দক্ষিন বাসুদেবপুর গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।
জয়পুরহাট র‌্যাব ৫ অধিনায়ক মেজর আরাফাত হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৪ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার দক্ষিন বাসুদেবপুর(চুরিপট্টি)’র ফজলুর রহমানের ছেলে মাদক ব্যবস্যায়ী রবিউল ইসলামের বাড়ী থেকে আনোয়ারকে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লক্ষ ৯৪ হাজার ৩শ ৭৫ টাকা সহ গ্রেফতার করা হয়েছে। এ সময় রবিউল পালিয়ে যায়। রবিউলকে পলাতক আসামী দেখিয়ে ও গ্রেফতারকৃত আনোয়ারকে মামলা পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.