Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোবিন্দগঞ্জে বাসচাপায় কিশোরের মৃত্যু

গাইবান্ধাগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে ফাঁসিতলা বাজার এলাকায় গতকাল বুধবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে ওঠার সময় চাকায় পিষ্ট হয়ে শাকিল মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শাকিল বগুড়া সদর উপজেলার গোগুল উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।
স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়া আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বুধবার রাতে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাজারে থামে। এসময় বাসে থাকা কয়েকজন যাত্রী বাস থেকে নামে। এরপর বাসটি ফাঁসিতলা থেকে ছেড়ে দিলে দৌড় দিয়ে শাকিল বাসে ওঠার চেষ্টা করে। এসময় শাকিল বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.