Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এমন সব ভুল হয়েছিল ‘থ্রি-ইডিয়ট’ ফিল্মে, যা আমরা খেয়াল করিনি!

3Idiots

বিনোদন ডেস্ক: আমির খান অভিনীত বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়ট’। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি বলিউড ইতিহাসেও বিভিন্ন রেকর্ড ভেঙে দিয়ে আলোচনায় আসে। কিন্তু মজার ব্যাপার হলো একটু মনোযোগ দিয়ে ছবিটি দেখলে বেশ কয়েকটি মজার ভুল ধরা পড়বে। খুবই বোকা বোকা ভুল সেগুলো। মনে পড়ছে কিছু? দেখে নেওয়া যাক কী সেগুলো:

3Idiots (1)সিনেমার প্রথম দৃশ্যে দেখা যাবে ফারহান এয়ারবাসে উঠে বসেছেন। কিন্তু নামার সময় দেখা যায়, সেটা ছিল বোয়িং। এখন প্রশ্ন হল তাঁর যদি মুহূর্তের মধ্যে বিমান পরিবর্তন করার এমন অলৌকিক ক্ষমতা থেকে থাকে, তা হলে বিমান থামানোর জন্য তাঁকে হার্ট অ্যাটাকের অভিনয় করতে হল কেন?

3Idiots (4)মোনা সিংহকে মনে আছে? বোমান ইরানির বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন যিনি। বোমান ওরফে ভাইরাস প্রথমে তাঁকে পরিচয় দিয়েছিলেন পুনম। কিন্তু এর পর থেকেই তাঁকে মোনা নামেই ডাকা হচ্ছিল।

3Idiots (3)ফারহান আর রাজু তো র‌্যাঞ্চোর বাবার চিতা ভস্ম টয়লেটে ফেলে দিয়েছিলেন। কিছু পরে আবার র‌্যাঞ্চোর হাতেই তা আবার দেখতে পাওয়া যায়। প্রশ্ন হল, তা হলে কে টয়লেট থেকে সেটা উদ্ধার করে নিয়ে এসেছিলেন?

3Idiots (6)আর টিচার্স ডে-তে চতুর-এর পিছনে লাগানো বড় ব্যানারটা চোখে পড়েছিল নিশ্চয়ই। যেখানে টিচার্স ডে বানান টাই ভুল ছিল। লেখা ছিল টিচার’স ডে।

3Idiots (9)আর সুহাস? যে কি না ওয়েডিং ভেন্যুতেই তৈরি হচ্ছিলেন বিয়ের জন্য। আচমকা ওয়েডিং ভেন্যুর মেন গেট দিয়ে তড়িঘড়ি ঢুকতে গেলেন কেন! ওয়েডিং ভেন্যু থেকে বাইরে বেরোতে তো তাঁকে দেখা যায় নি।

3Idiots (8)মোনার সন্তান জন্মানোর পর ভাইরাস তাঁর ছেলেকে কোলে তুলে নিয়েছিলেন। সেই সময়ে আমির খানের ডায়লগ ছিল, ‘‘উস ওয়াক্ত অগর ভাইরাস কহেতে কি মেরা পোতা ইঞ্জিনিয়ার বনেগা, মোনার ছেলে আসলে সম্পর্কে ভাইরাসের ‘নাতি’ হওয়ার কথা।

3Idiots (7)স্নাতক স্তর উত্তীর্ণ হওয়ার পরে আমির খানতে ট্যাক্সিতে করে যেতে দেখা গিয়েছিল। ট্যাক্সির নম্বর প্লেটটি কিন্তু ট্রাফিক আইন অনুযায়ী ছিল না। লক্ষ্য করেননি তো?

3Idiots (5)ফাইনাল পরীক্ষার পর গ্রুপ ফটো তোলা হয়। সেই গ্রুপ ফটো তিন বার ফিল্মে দেখানোও হয়েছে। লক্ষনীয় বিষয় হল, র‌্যাঞ্চো ছাড়া অন্য সবাইয়ের স্থান প্রতি বারেই পরিবর্তন হতে দেখা গিয়েছে।

3Idiots (2)ফিল্মের শেষ দৃশ্যে দেখা যায়, বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পর র‌্যাঞ্চোকে তাঁরা বালিতে ফেলে বেধড়ক মারেন। তখন তাঁর জামায় কিন্তু খুব কম পরিমাণ বালি লেগেছিল। চতুরের সঙ্গে যখন তাঁর দেখা হয়, বালির পরিমাণ অনেকটাই বেড়ে যায়।

 

Leave A Reply

Your email address will not be published.