Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগঞ্জে শিশুকে ধর্ষনের পর হত্যা

নড়াইলপীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে তানজিনা নামের এক শিশুকে ধর্ষনের পর হত্যা করে খাটের নীচে মাটিতে পুতে রাখে ধর্ষক। গতকাল শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ধর্ষক রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জের রামনাথপুর গ্রামের উত্তরপাড়ায় বাড়ির পাশে সোমবার সকালে আম কুড়াতে যায় শাহজাহান আলীর কন্যা তানজিনা(৭)। এসময় তাকে একা পেয়ে একই গ্রামের আব্দুল মোমিনের রিয়াদ আলী(২০) কে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে। শিশুটি চিত্কার শুরু করলে রিয়াদ তাকে গলাপিটে হত্যা করে লাশ খাটের নীচে মাটিতে পুতে রাখে। এদিকে তানজিনার খোজে তার পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করাসহ পুলিশে জানানো হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, রিয়াদের থাকার কক্ষের খাটের নিচ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর ওই শিশুকে হত্যা করে খাটের নিচে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.