Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় মামলা: আসামী ২০ জন

mamlaআবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের সালথায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামী ২০ জন। আসামীরা সবাই পলাতক।

জানা যায়, গত শুক্রবারে রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে পূর্ব শত্র“তার জের ধরে রুপাই মাতুব্বারের ছেলে মতিয়ার মাতুব্বারকে মৃত হিরু মাতুব্বারের ছেলে পিকুল মাতুব্বারসহ ৩/৪ জন ব্যাক্তি পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পিকুল, মতিয়ারের চাচাতো ভাতিজা। এঘটনায় নিহতের ভাই আয়নাল মাতুব্বার বাদী হয়ে রবিবার ২০ জনকে আসামী করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যাহার মামলা নং-১০, তাং ১৯/০৬/২০১৬ ইং। মামলার এজাহারভুক্ত আসামীরা পলাতক রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

সালথা থানা অফিসার ইনচার্জ ডী.এম বেলায়েত হোসেন বলেন, মতিয়ার হত্যা মামলা রবিবারে থানায় রুজু হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ২০ জন আসামীর নাম রয়েছে। তাদেরকে গ্রেফতারের সর্বাধিক চেষ্টা চালানো হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.