Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলিতে দেশীয় অস্ত্র, ককটেলসহ তিন জেএমবি সদস্য আটক


আটক9_113690রাসেল হাসান, হিলি:
দিনাজপুরের হিলিতে দেশীয় অস্ত্র, বোমাসদৃশ ৬টি তাজা ককটেলসহ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার ভোররাতে হিলির ডাঙ্গাপাড়া গ্রামের ঈদগা মাঠের পার্শ্বে থেকে তাদের আটক করেন ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি মাঝারি ধরনের ছোড়া, ছয়টি বোমাসদৃশ তাজা ককটেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জেএমবির সদস্য হিসেবে স্বিকার করেছেন বলে গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়।
আটককৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম পূর্বপাড়া এলাকার হারুনুর রশীদের ছেলে আবু গালিবুর রহিম (২৩), হাকিমপুর উপজেলার বাগদোড় গ্রামের লুৎফর রহমানের ছেলে মুজাহিদুল হক মাত্তুম (২০), একই উপজেলার পাউশগাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু নাইম ফারুকি আজম (২০)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সবুর বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে দিনাজপুর ডিবি পুলিশের একটি দল হিলির ডাঙ্গাপাড়া এলাকার ঈদগা মাঠ এলাকায় অভিযান চালিয়ে শরীরে বহনকালে দেশীয় অস্ত্রসহ ওই তিন জনকে আটক করে। পরে তাদেরকে আমাদের নিকট হস্তান্তর করেন। এবিষয়ে ডিবি পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন যাহার মামলা নং ১৮। পরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.