Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্বের নজর এখন বাংলাদেশ

Gulshan Hamla 7রাজধানীর কূটনীতিক জোন গুলশান-২এর ৭৯ নম্বর রোডের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিজানে জঙ্গি হামলা ও দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনা দৃষ্টি কেড়েছে বিশ্ব গণমাধ্যমের। ঘটনার সরাসরি সম্প্রচার করেছে সিএনএন ও আল জাজিরা। বিবিসি ও রয়টার্সসহ বিশ্বের প্রায় সব গনমাধ্যমের শীর্ষ খবর হয়েছে এই ঘটনা।
উল্লেখ্য, রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিসানে হামলা করে কয়েকজন অস্ত্রধারী। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রেস্টুরেন্টের অবস্থানকারীদের জিম্মি করে। পুলিশ র‌্যাব ও সোয়াত পুরো এলাকা ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের গুলিতে বনানি থানার ওসি সালাউদ্দিন মারা গেছেন। এ খবর নিশ্চিত করেছেন তার ভাগ্নে ইউসুফ হাসান। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা গোয়েন্দা পুলিশের এসি রবিউল ইসলাম ও তার গাড়ীর ড্রাইভার আব্দুর রাজ্জাক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ উত্তরের ডিসি শেখ নাজমুল আলম। অপরদিকে একই ঘটনায় গুলসান জোনের এডিসি আহাদ আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আমাদেরসময়কে নিশ্চিত করেছেন আহাদের সম্বন্ধি নজরুল ইসলাম।
এদিকে এডিসি আব্দুল আহাদের বডিগার্ড মফিজুল ইসলাম জানিয়েছেন, ৫০ জনের মতো পুলিশ সদস্য বর্তমানে আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকেই রেস্তোরাঁটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোররাতেও সেখানে জিম্মি সংকট চলছে।

Leave A Reply

Your email address will not be published.