Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপার যুবকের গলাকাটা লাশ কুমারখালীতে উদ্ধার

লাশ উদ্ধারমনিরুজ্জামানর সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আব্দুল হান্নান (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ কুষ্টিয়া কুমারখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবারর সকালে শৈলকুপা উপজেলার পাশ্ববতী সিমান্ত এলাকার ২০ গজ দূরে মিরপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কাচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রহমত শেখের ছেলে।
পুলিশ জানায়, শৈলকুপা উপজেলার পাশ্ববর্তী সিমান্ত এলাকা কুষ্টিায় জেলার কুমারখালী উপজেলার মিরপুর মাঠের মধ্যে একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হান্নান নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। পুলিশ আরো জানায়, লাশটির দেহ থেকে মস্তক আলাদা ছিলো। একটি গাছের সাথে তার পা বাধা ছিলো এবং পাশের একটি পুকুরের মধ্যে মাথা পাওয়া যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.