Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশ থেকে ব্যবসা গোটানোর কথা ভাবছে বিদেশীরা

সুইডেন ভিত্তিক পোশাকের ব্র্যান্ড এইচ এন্ড এমের রয়েছে বাংলাদেশে বিরাট কার্যক্রম। প্রতিষ্ঠানটিতে যে পোশাক বিক্রি হয় তার একটি বড় অংশই তৈরি হয় বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে।
সুইডেন ভিত্তিক পোশাকের ব্র্যান্ড এইচ এন্ড এমের রয়েছে বাংলাদেশে বিরাট কার্যক্রম। প্রতিষ্ঠানটিতে যে পোশাক বিক্রি হয় তার একটি বড় অংশই তৈরি হয় বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে।

বিডিপি ডেস্ক: ঢাকায় গত শুক্রবারের প্রাণঘাতী জঙ্গি হামলার পর বিদেশী পোশাক কোম্পানিগুলো বাংলাদেশে তাদের বিনিয়োগ পুনর্বিবেচনা করছে।
জাপানের পোশাকের ব্র্যান্ড ইউনিক্লো বলছে তারা অতি জরুরী প্রয়োজন ছাড়া বাংলাদেশে সব ধরণের বাণিজ্যিক সফর বাতিল করছে।
সুইডেনের এইচএন্ডএম-সহ অন্য যেসব নামজাদা বিদেশী পোশাক প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসা রয়েছে তারা বলছে তারা বাংলাদেশ থেকে নিরাপদ কোন দেশে কার্যক্রম সরিয়ে নেবার আগে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির খাতটি ২৬ বিলিয়ন ডলারের।
এটা পৃথিবীর সবচাইতে বড় তৈরি পোশাক নির্মাতা দেশগুলোর একটি। দেশটির শতকরা আশি ভাগ রপ্তানি আয়ই হয় তৈরি পোশাক খাত থেকে। আর চল্লিশ লাখের মত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই খাতটি।

Leave A Reply

Your email address will not be published.