Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করল আইএস

isআন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করেছে আইএস। তাদের দেয়া একটি ছবিতে দেখা যায়, একটি শিশুর চারপাশে কয়েকজন কিশোর দাড়িয়ে আছে, যাদের প্রত্যেকের হাতে একে-৪৭ রাইফেল রয়েছে।
আইএসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি নিজেদের তাওহীদের সৈনিক বলে অভিহিত করেন। তারা আল্লাহ্‌কে ধন্যবাদ জানান, তাদের জিহাদের পথ আরও সুগম করার জন্য।
তারা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে। তারপর সে ক্যামেরার সামনে একজন ব্যক্তিকে দাড় করায়, যার হাতে মালয়েশিয়ার পাসপোর্ট রয়েছে। আইএসের সেই ব্যক্তি তারপর বলতে শুরু করে, ‘আমরা এখন আর তোমাদের দেশের নাগরিক নই। আমরা তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। আমরা আল্লাহর অনুমতি পেয়ে আমাদের সৈনিক দল নিয়ে তোমাদের উপর আক্রমণ করব এবং তোমরা বাঁচতে পারবে না। এটা আল্লাহপাক আমাদেরকে ওয়াদা করেছে।’
আইএস আজ একটি ভিডিও ক্লিপের মাধ্যমে এই হুমকি দিয়েছে।
ভিডিওতে আরও দেখা যায়, আইএসের ঐ জঙ্গি সরকার ও বিশ্বনেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামী নীতি অনুসরণ না করার কারণে এই বিপর্যয়ের শিকার হবে।
এরপর তিনি নিজের পাসপোর্ট মাটিতে ফেলে দেয়। সেখানে শিশুরা সেই পাসপোর্টের দিকে ধাবিত হয়। তাদের সেই ভিডিওতে ছোট ছোট শিশুদের কিভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাও দেখানো হয়।–সুত্র: দ্যা ডেইলি স্টার।

Leave A Reply

Your email address will not be published.