Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাষ্ট্রের ডালাসে ৫ পুলিশকে গুলি করে হত্যা

usaযুক্তরাষ্ট্রের ডালাসে স্নাইপারদের গুলিতে পাঁচ পুলিশ নিহত হয়েছেন। পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলছিল সেখানে।

টুইট বার্তায় ডালাস পুলিশ জানিয়েছে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর একজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। অপর একজন হামলাকারী আত্মসমর্পণ করেছেন।

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বহু মানুষ সমবেত হয়েছিল সেখানে। শহর প্রদক্ষিণ করতে মিছিল শুরু হলে পুলিশের সঙ্গে স্নাইপারদের গুলির লড়াই শুরু হয়।

মিনেসোটায় ফিলানডো ক্যাস্টাইল ও লুইজিয়ানায় অ্যালটন স্টারলিং এর হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছিল টেক্সাসের ডালাসে।

ডালাস পুলিশ প্রধান জানিয়েছেন, লুকিয়ে থাকা স্নাইপারদের গুলিতে ১১ পুলিশ বিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে পাঁচ জন মারা যান। খবর- বিবিসির।

Leave A Reply

Your email address will not be published.