Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দাউদকান্দিতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

লাশ-উদ্ধারদাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি নারায়নগঞ্জের আড়াইহাজার থানার পুরিন্দা গ্রামের গোলাম হোসেন রতনের ছেলে গোলাম সরওয়ার রাজিবের এবং অপরটি অজ্ঞাত।
গৌরীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস.আই তপন কুমার বাকচী জানান, ঈদের দিন দুপুরে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করে। দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দিয়ে যায়। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা তিনি।
অপর অজ্ঞাত লাশটি শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ এলাকায় অজ্ঞাত (৫৫) লাশ উদ্ধার করা হয়। রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়। লাশ কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.