Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে রহস্যজনক চিঠি: গীর্জা পরিদর্শন করলেন পুলিশ সুপার

রোমান হাওলাদার , সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলার শুলপুর খ্রীষ্ঠান পল্লির সাধু যোসেফ গীর্জা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, আপনাদের আতঙ্কিত হবার কিছু নেই, পুলিশ আপনাদের পাশে আছে শুধু সবার নজরদারি বাড়াতে হবে। যারা মানুষ খুন করে তারা কোন ধর্মের নয় তারা হায়না, জানোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ আজিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. অজয় চক্রবর্তী, সাধু যোসেফ গীর্জার ফাদার বুলবুল আগষ্টিন রিবেরোকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য, ১০ জুলাই সিরাজদিখান শুলপুর সাধু যোসেফ গীর্জার ফাদার বুলবুল আগষ্টিন রিবেরোকের নিকট ১টি রহস্যজনক চিঠি আসে। চিঠিটি এক রিক্সাচালক তার নিকট পৌঁছে দেন। তবে চিঠিতে কোন হুমকির কথা উল্লেখ না থাকলেও ব্যাপক রহস্যের সৃষ্টি হয়।

Leave A Reply

Your email address will not be published.