Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাদারীপুরে দুই যুবকের লাশ উদ্ধার,আটক ১

ইব্রাহীম, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর ও কালকিনি থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পাট্রাবুকা এলাকার এক পাট ক্ষেত থেকে হাবিবুর রহমান বয়াতী (২৬) নামে বিদেশ ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কালকিনির ডাসার থানার কর্ণপাড়া থেকে আজাদ মুন্সি(২৪)নামে এক চিত্র শিল্পীর লাশ উদ্ধার করেছে ডাসার থানার পুলিশ। দুইটি লাশই ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়,রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের মোহসীন বয়াতীর ছেলে হাবিবুর রহমান বয়াতী মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হয়। বহু খোজা খুজির পর গতকাল বুধবার বিকালে ওই জমির মালিক পাট ক্ষেত দেখতে গেলে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহত হাবিবের মামা নাজির বয়াতী জানায়, হাবিবের চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ভূইয়া জানান,খবর পেয়ে বুধবার সন্ধ্যায় পুলিশ পাট্রাবুকা এলাকার এক পাট ক্ষেত থেকে হাবিবুর রহমান বয়াতীর লাশ উদ্ধার করেছে। তার দুইটি চোখ লাল ছিল।ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রাখে।মামলা প্রক্রীয়াধীন আছে।
এ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির কর্ণপাড়া ব্রিজের ঢালু থেকে আজাদ মুন্সি(২৪) নামে এক চিত্র শিল্পীর লাশ উদ্ধার করেছে কালকিনির ডাসার থানা পুলিশ। আজাদ মুন্সি কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামের আবু আলম মুন্সির ছেলে। আজাদ কালকিনির পাথুরিয়ারপাড় এলাকায় আর্টের কাজ করত।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, কর্ণপাড়া ব্রীজের ঢালুতে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আজাদ মুন্সি নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে।এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আজাদের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.