Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাকির নায়েক আলেম নন, দাঁতের ডাক্তার: ইফা’র সাবেক পরিচালক

zakir nalayekবাগেরহাট প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক হারুনুর রশিদ বলেছেন, ‘জাকির নায়েক কোনও আলেম নন। তিনি একজন দাঁতের ডাক্তার। তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে ভুল ব্যাখা দিয়েছেন। তার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক আছে।’
বুধবার বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট জেলার ইমাম ও আলেম-ওলামাদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ডা. জাকির নায়েক ইসলামের বিভিন্ন বিষয়ে যে আলোচলা করেন, তা তিনি করতে পারেন না। তার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে সবার সমর্থন করা উচিত।

Leave A Reply

Your email address will not be published.