Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শনিবার ২ কোটির অধিক শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

ভিটামিন এ প্লাসদেশে শিশু মৃত্যু হ্রাস এবং অন্ধত্ব প্রতিরোধে শনিবার দেশব্যাপী ছয়মাস থেকে পাঁচ বছর বয়সী ২ কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।
এদিন সারা দেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের প্রত্যেককে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।
স্বাস্থ্য সচিব সৈয়দ এম মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নূরুল হক এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। যেসব শিশুদের বয়স ৬ মাস হবে তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য জনগণকে উৎসাহিত করতে এদিন লোকদের মধ্যে ঘরে তৈরি সুষম খাবার বিতরণ করা হবে।
জাহিদ দেশব্যাপী ১.২০ লাখ স্থায়ী কেন্দ্র এবং ২০ হাজার ভ্রাম্যমাণ সেন্টার থেকে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে উল্লেখ করে তিনি বলেন, ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্টপ, বিমানবন্দর ও লঞ্চ টার্মিনাল এবং অন্যান্য পরিবহন কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবে।
প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত ক্যাম্পেইনের কারণে দেশে রাতকানা ১ শতাংশের নিচে নেমে এসেছে। ভিটামিন এ ক্যাপসুল কেবল অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে না এটি শিশু মৃত্যুর হারও কমাতে সাহায্য করে। পাশাপাশি ডায়রিয়ার মাত্রা ও জটিলতা কমায়।
শিশুদের পিতামাতাকে তাদের শিশুদের ক্যাম্পইন সেন্টারে নিয়ে আশার অনুরোধ জানিয়ে জাহিদ মালেক বলেন, আমরা শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো শতভাগ নিশ্চিত করতে চাই। তিনি বলেন, প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ এই ক্যাম্পেইন তদারকি করবে।

Leave A Reply

Your email address will not be published.