Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ছবিতে কল্যাণপুর জঙ্গি ঘাঁটির ভেতরের দৃশ্য

kalyanpur_jihadi 9 jongiকল্যাণপুরে পুলিশের অভিযানে মৃত ৯ জঙ্গিসদস্য

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর সড়কের ৬ তলা ভবনের ৫ম তলায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। জঙ্গিরা নিহত হওয়ার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে।
জঙ্গি আস্তানায় বিস্ফোরক, অস্ত্র, কথিত আইএস’র আদলে তৈরি পতাকা, কাপড়, পাঞ্জাবি, অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি জঙ্গিরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েছিল। তাদের সেই প্রস্তুতি নস্যাৎ করে দেওয়া হয়েছে।

ঢাকার কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানার ভেতরে পুলিশের তোলা কিছু ছবি:-

kalyanpur_jihadi_den 1তাজ মঞ্জিলের সিঁড়িতে বন্দুকযুদ্ধে ব্যবহৃত গুলির খোসা। রয়েছে রক্তের ছোপ।
bangla_kalyanpur_jihadi_den 2জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার করা অস্ত্র ও ছুরির একাংশ।

bangla_kalyanpur_jihadi_den3বেশ কিছু বই-পত্র সাক্ষ্য দিচ্ছে এই আস্তানায় পড়াশুনাও চলতো।

bangla_kalyanpur_jihadi_den4আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর পতাকা। বিশ্বব্যাপী আইএস-এর ভাবধারায় উদ্বুদ্ধ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীও একই পাতাকা ব্যবহার করে থাকে।

bangla_kalyanpur_jihadi_den5পুলিশি অভিযানের মুখে তড়িঘড়ি করে টাকা পোড়ানোর প্রচেষ্টা চলেছে বলে দৃশ্যত মনে হচ্ছে।

bangla_kalyanpur_jihadi_den6বাংলাদেশে জঙ্গিদলের কী এটাই পোশাক? গুলশানে হামলার জঙ্গিদের পরনেও একই ধরনের কালো পাঞ্জাবি দেখা গিয়েছিল।

bangla_kalyanpur_jihadi_den7আইএসর-এর পতাকাটিকে দৃশ্যপট হিসেবে ব্যবহার করা হয়েছে বলে ধারনা করা হয়।

আরো খবর: কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, নিহত ৯

Leave A Reply

Your email address will not be published.