Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাড়ি মালিকের স্ত্রী-ছেলেসহ আটক ৪২

kalyanpur_jongi home
অনলাইন ডেস্ক: রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’-এর মালিকের স্ত্রী মমতাজ পারভীন ও তাঁর ছেলে মাজহারুল ইসলাম গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই ভবন থেকে ৪২ জনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমদ সাংবাদিকদের জানান, ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য না নেয়া ও পুলিশের কাছে তথ্য গোপন রাখার কারণে ৫৪ ধারায় এই দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন।
মঙ্গলবার ভোর রাতে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। অভিযানের সময় হাসান নামে একজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদ প্রবাসী। তাঁর স্ত্রী ও সন্তান বাড়ির দোতলায় বসবাস করেন। গ্রেফতার দুজনকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.