Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হিজবুত তাওহীদের সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

Fulsori Gaibandha, Hezbuttawheed Rally 28 07 2016 (3)ফুলছড়ি উপজেলায় হিজবুত তাওহীদের সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হিজবুত তাওহীদের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও র‌্যালির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সোনালী ব্যাংকের সামনে থেকে হিজবুত তাওহীদের গাইবান্ধা জেলা আমির তাজুল ইসলামের নেতৃত্বে জঙ্গিবাদ বিরোধী ফেস্টুন, প্লাকার্ড, স্লোগানে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহিদ মিনার চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, আ.লীগ নেতা মো. সাইদুর রহমান, মটর-মালিক সমিতির সদস্য মো. রেজাউল হকপ্রমুখ।
বক্তরা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করে না। কতিপয় স্বার্থান্বেষী আলেম নামধারী ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হিজবুত তাওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরে আসছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
হিজবুত তাওহীদের রংপুর জেলা আমির মো. আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদ সদস্য মো. মাহাবুর রহমান, মান্নান মিয়া, জুলহাস মিয়াসহ স্থানীয় আ.লীগ, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.