Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গিবাদ সন্ত্রাস, মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা

Manob bondhon picরেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আজ সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার ঔতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক ম্যানেজিং কমিটির দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও আলোচনা সভায় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহ্ মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। বক্তব্য রাখেন সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, অভিভাবক হাজি আব্দুল মালেক সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর, ম্যানেজিং কমিটির সদস্য মো. মুরাদুজ্জামান মুরাদ, জেসমিন আক্তার এমি, শিক্ষকদের মধ্যে আবুল খায়ের, হাবিবুর রহমান, দেবাশীষ সাহা, দিপঙ্কর পাল, প্রনব সরকার প্রমুখ। সভায় মধুখালী পাইলট উচ্চ বিধ্যালয়ে প্রায় ২হাজার শিক্ষার্থী ও শিক্ষক অভিভাবক জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক বিরোধী কার্যক্রামের অঙ্গিকার করেন। এ ছাড়া উপজেলার মেগচামী আদর্শ উচ্চ বিধ্যালয়, রইচ্ছন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বাগাট উচ্চ বিদ্যালয়, গাজনা উচ্চ বিদ্যালয়, চিনিকল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন কর্মূচি পালন করেন।

Leave A Reply

Your email address will not be published.