Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাটুরিয়ায় পুলিশের উদ্যোগে ৫শত পরিবারে ত্রাণ বিতরণ

st
আব্দুস ছালাম সফিক, সাটুরিয়াঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পুলিশের উদ্যোগে ৫শত বানভাসি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার হরগজ ও ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের সামনে ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাজাহান শেখ, সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ সরকার, হরগজ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন জ্যোতি, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুকুরহাটি ইউনিয়ন চেয়ারম্যান আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় হরগজ ও ফুকুরহাটি ইউনিয়নের ৫শত বন্যার্ত পরিবারের মধ্যে চিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.