Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে ৭২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

SAM_0258খালেদুর রহমান, ফরিদপুর ব্যুরো:  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ভিমিরকান্দা গ্রাম থেকে সোমবার সকাল ১০ ঘটিকার সময় র‌্যাব-৮ অভিযান চালিয়ে ৭শত ২৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
র‌্যাব-৮ জানায় তারা সোমবার সকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন হামিরদী ইউনিয়নের ইউনিয়ন কমপ্লেক্স সংলগ্ন ভিমিরকান্দা গ্রামের কুমার নদীর উপর অবস্থিত বাঁশের সাকোর পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার উপর একজন লোক মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে।এ সময় তার কাছ থেকে ৭শত ২৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জাহাঙ্গীর মাতব্বর (৪৮), বলে জানায়। জাহাঙ্গীর বড় মুছকন্নি গ্রামের ইউসুফ মাতুব্বরের ছেলে। আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যপারে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.