Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা সাংবাদিকদের

সালথা (ফরিদপুর) সংবাদদাতা-uno & press pic (1)
ফরিদপুরের সালথা উপজেলার নব-নিযুক্ত নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান সরকারী নিয়মানুযায়ী রবিবার সালথায় যোগদান করেন। তার যোগদানে মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, নেতাকর্মী, ইউপি চেয়ারম্যানবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর বিভিন্ন বিষয়ের উপরে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, এম.কিউ হোসাইন বুলবুল, আবু নাসের হুসাইন, মজিবর রহমান, মনির হোসেন মোল্যা প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.