Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের অব. শিক্ষক শাহজাহান আলীর ইন্তেকাল

শোক সংবাদ

বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শাহজাহান আলী বিএসসি (৭০) বার্ধক্যজনিত কারণে রবিবার সন্ধ্যা পৌনে ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার রাত ১০ টায় জানাজা নামাজ শেষে লক্ষীকোল বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. আব্দুল কাদের মিয়া, বড়াইগ্রাম পৌর আ. লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.