Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাষ্ট্রে গণধর্ষণের পর কিশোরীর দেহ কুমিরকে খাওয়ালো ধর্ষকরা

কুমির

আন্তর্জাতিক ডেস্ক: গণধর্ষণ শেষে গুলি করে হত্যার পর এক কিশোরীর মৃতদেহ কুমিরকে খাওয়ালো দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
জানা গেছে, ২০০৯ সাল থেকে নিখোঁজ ছিল ১৭ বছরের কিশোরী ব্রিটটেনি ড্রেক্সেল। দীর্ঘ সাত বছর পর তার নিখোঁজ রহস্যের জট খুলল। এই সাত বছরে পুলিশের তদন্ত হয়েছে। বিশেষ দল গঠিত হয়েছে, কিন্তু ড্রেক্সেলের কোনো সন্ধান মেলেনি।
তদন্তকারী পুলিশ জানায়, ওই কিশোরীকে স্থানীয় কিছু যুবক প্রথমে ধর্ষণ করে। এরপর তাকে এক ঘরে বন্দি করে রাখা হয়। ঝামেলা হতে পারে ভেবে ওই মেয়েকে গুলি করে হত্যা করে ওই দুর্বৃত্তরা। পরে সেই লাশ গায়েব করে দিতে কুমিরকে দিয়ে খাওয়ানো হয়।  এই রহস্যভেদে পুলিশকে সাহায্য করেন স্থানীয় এক নারী। ওই নারীর তথ্য পেয়েই পুলিশ ড্রেক্সেল নিখোঁজের রহস্য উদঘাটন করে।
ওই নারী পুলিশকে জানায়, ড্রেক্সেলকে একটি ঘরে বন্দি অবস্থায় দেখেছিলেন তিনি। এপরই পুলিশ ওই এলাকায় ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালায়। তারপরই বেরিয়ে আসে আসল ঘটনা।

Leave A Reply

Your email address will not be published.