Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন মীর কাসেম

mir_quashem_aliমীর কাসেম আলী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশ জামায়াত নেতা মীর কাসেম আলীকে রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় বুধবার পড়ে শোনানো হয়েছে।
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রায় পড়ে শোনানোর পর মীর কাসেমকে কিছুটা চিন্তিত ও চোখে মুখে উদ্বেগ লক্ষ্য করা গেছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন সংক্রান্ত বিষয়ে সময় চেয়েছেন তিনি। সকালে মীর কাসেম আলীকে রায় শোনানোর পর তাকে কিছুটা চিন্তিত ও চোখে মুখে উদ্বেগ লক্ষ্য করা গেছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক এর সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে সাতটার দিকে মীর কাসেম আলীকে তার রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক খারিজ হওয়ার রায় পড়ে শুনানো হয়।
এর আগে মঙ্গলবার সকালে তিনি কারাগারে তার কাছে থাকা রেডিওর মাধ্যমে তার রিভিউ খারিজ সংক্রান্ত রায় শুনেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.