Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে চুরিকৃত মোটরসাইকেলসহ দুই যুবক আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন থেকে দুই মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃত দুইজন হলেন- দেবীপুর ইউনিয়নের মুজাবর্নী মুন্সিপাড়া গ্রামের বিপ্লব সরকারের ছেলে লাবিব (১৮) ও একই গ্রামের রবিউল ইসলামের ছেলে রায়হান (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে দেবীপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় ওই ইউনিয়নের মুজাবর্নী মন্সিপাড়া গ্রামে নিজ বাড়ী থেকে দুই যুবককে আটক করা হয় এবং তাদের ঘরে তল্লাশী চালিয়ে চুরি হওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁরা দীর্ঘদিন থেকে মোটর সাইকেল চুরির সাথে জড়িত। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.