Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডেমরায় বস্তাবন্দি লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ডেমরায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
সকালে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের পাশে পাইটি নামক স্থানে একটি খালে বস্তা ভাসতে দেখে পথচারীদের সন্দেহ হয়। বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
ডেমরা থানার ওসি কাওসার আহমেদ জানান, আনুমানিক ৩০-৩৫ বছরের বয়সের ঐ ব্যক্তিকে পাঁচ-ছয়দিন আগে অন্য কোথাও হত্যা করে লাশ বস্তাবন্দি করে দুর্বৃত্তরা লাশটি ফেলে দেয়। লাশটি পঁচে গলে গিয়েছে। চেহারা চেনা যাচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.